‘ফাহিম সালেহ বিল গেটসকেও ছাড়িয়ে যেত’

২১ জুলাই, ২০২০ ২০:১৫  
ঘাতকের হাতে নির্মমভাবে নিহত ফাহিম সালেহ বিল গেটসকেও ছাড়িয়ে যেত বলে মনে করেন নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীরা। তরুণ প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম সালেহ হত্যার নিন্দা এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আজ মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলীনে বাংলাদেশী প্রবাসী সন্দ্বীপবাসি কমিউনিটির এক মানববন্ধনে বক্তৃরা এই কথা বলেন। বক্তৃরা বলেন, যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবার বিচার করতে হবে। ফাহিম সালেহ এর মৃত্যুতে বাংলাদেশসহ সারা বিশ্বের ক্ষতি হয়েছে। কোটি কোটি যুবকের স্বপ্নকে হত্যা করেছে খুনি। এই ফাহিম সালেহ একদিন বিল গেটসকেও ছাড়িয়ে যেত। উল্লেখ্য, গত মঙ্গলবার নিউইয়র্কে নিজ ফ্ল্যাট থেকে, রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার নিউইয়র্কের ‘মিট হাডসন নুর ইসলামিক সিমেট্রি’তে চির নিদ্রায়িত শায়িত হলেন ফাহিম সালেহ। ৯০ হাজার ডলার চুরির দায়ে চাকুরিচ্যুত ব্যক্তিগত সহকারী টাইরিজ হাসপিল তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। গ্রেফতারের পর শুক্রবার মধ্যরাতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।